শংকাময় সাজে প্রিয়তমা তুমি

তোমাকে ওরা নবরূপে সাজিয়েছে
প্রিয়তমা আমার! যেমনটি আমি চাইনি
তোমাকে  ওরা অলংকার পরিয়েছে
আমি  বুঝতে পারি না এ তোমার অলংকার
অথবা তাদের অহংকার
তোমার  কানের দুলকে ওরা ডাকে বোমা
গলায়  ঝুলিয়েছে নেকলেস নানা বৈজ্ঞানিক কারুকাজে
ঢেকে  রেখেছে তোমার বালি-ঢেউখেলা আঁচলের তলে
ওরা  নাম দিয়ে যায় গ্রেনেড।
তোমার ইট-শুড়কির আঁচলের খোঁটে খোঁটে বাঁধা
অতি অতি মূল্যবান সঞ্চয় সব
পারমাণবিক বিস্ফোরক যাবতীয় রত্ন
তোমার ঠিক সাজিয়ে ছাড়বে নববধু রূপে...
আমি কেবলি শংকায় ভুগি তোমাকে ঘিরে
নবরূপে দু'বারই সাজে মানবী
দু'বারই চড়ে সুশোভিত পালকিতে
সুগন্ধীতে, গোলাপে, জরীতে, আতরে, কর্পুরে,
একবার শ্বশুর বাড়ী যাবে বলে
আরেকবার কবর বাড়ী যাবে বলে
আমি কেবলি শংকায় ভুগি তোমায় ঘিরে
ওরা তোমাকে কোথায় নিয়ে যেতে সাজাচ্ছে অপরূপ সাজে
আমার ভালবাসা মাখা রঙিন জগতে
না কি গোরস্থানের নিকষ কালো আঁধারে?
বিস্ফোরণে, আগুনে, দ্বগ্ধতায়, ছাইয়ে রূপান্তরে, নিঃশেষে
প্রিয়তমা পৃথিবী আমার...!
 
২ ফেব্রুয়ারী ২০১২
মদীনা মুনাওয়ারা, সউদি আরব।

আপনার রেটিং: None গড় রেটিং: 4 (টি রেটিং)

সালাম

**অসাধারণ**

ভাল লেগেছে আপনার লেখা।

অনেক ধন্যবাদ সুন্দর পোষ্টির জন্য 

-

▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
                         স্বপ্নের বাঁধন                      
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬

ওয়ালাইকুম আসসালাম।

ধন্যবাদ "অসাধারণ" মন্তব্যের জন্য। Smiling

-

"নির্মাণ ম্যাগাজিন" ©www.nirmanmagazine.com

"আমি  বুঝতে পারি না এ তোমার অলংকার
অথবা তাদের অহংকার"

চমৎকার দু'টি লাইন।

ধন্যবাদ।

নতুন মন্তব্য করুন

The content of this field is kept private and will not be shown publicly.
Smileys
:);):(:D}:):P:O8)

Rate This

আপনার রেটিং: None গড় রেটিং: 4 (টি রেটিং)