বিথী;
তোমায় ছেড়ে অনেক দূরেই আছি
লিখলে যদি অনেক দিনের পরে
চিঠিতো নয় কলজে কাটার কাচি!
লিখলে তুমি,’’ সামনে এলো ঈদ যে
আমার লাগি রেশমি শাড়ী চাই;
আরো দামী কতো কিছুর জিদ যে
ভাবছি এবার রক্ষে বুঝি নাই?
লিখলে আরো,’’স্মরণ রেখো রূপার
লক্ষ্মী মেয়ের অনেক কিছুই বায়না;
লেহেঙ্গা সুজ মল এনো দু’পার
এছাড়া সে আরতো কিছুই চায়না!
এসব কিছু আনতে পেলেই এসো--
নইলে আসার নেইকো জরুরত
নীতিকথার শুনবো না আর লেশও
বলেই দিলাম আমার মতামত।
সাধ যদি এই মিটিয়ে দিতে পারো
তবেই ভালো নইলে মনে রেখো
আদৌ তোমার ধারবো নাযে ধারও
আমার আশা ছেড়েই তবে থেকো?
অনেক দিনেই লিখলে যদি শেষে
আবোল-তাবোল বকলে কতো কিছু
পাওনা আমার এই কি ভালোবেসে
লজ্জা ছেড়ে সাজলে এমন নীচু!
হুমকী দিয়েও লিখলে তুমি এইযে--
‘’টাকাও এবার পাঠাও যদি অল্প
তোমার সাথে কথাও মোটে নেইযে
শুনবোনা আর মন ভোলানো গল্প।‘’
বিলাসীতার সময় আছে আরো
কম বেতনেই করবো বলো কীযে-
তাই বলিগো জিদটা তোমার ছাড়ো
ভুগছো নাতো ভুগছি শুধুই নিজে!!
ইতি---
ভিন্ন স্বাদের একটি কবিতা। ভাল লেগেছে অনেক। জীবনের সাথে মিলে যাবে বলে বহু মানুষের ভাল লাগার কথা।
"নির্মাণ ম্যাগাজিন" ©www.nirmanmagazine.com
ধন্যবাদ আপনাকে কবিতা ভাললাগায়। আপনার সাইটটিও বেশ সুন্দর হয়েছে আমি দেখেছে। আপনার সাইট আমার সাইটের বাংলাব্লগ তালিকায় আছে, দেখেছেন কি---http://sabmediamaster.blogspot.com/
বাস্তবসম্মত কবিতা, অনেক পরিবারেই আজ স্বামীদের এমন বেহালদশা যে, তাদের আয় বুঝে ব্যয় করার সামর্থ্যকেও স্ত্রীরা মেনে নিতে পারেনা-তারা পতিদের কঠিন চাপে রাখেন। ধন্যবাদ কবিকে।
আপনাকেও অনেক শুভেচ্ছা ভাই।
নতুন মন্তব্য করুন