একটি সোনালী বাক্সের গল্প
কিছু দিন আগে আমার এক বন্ধু তার তিন বছর বয়সী মেয়ে কে শাস্তি দিয়েছিল কিছু সোনালী রঙের উপহার মোড়ানোর কাগজ নষ্ট করার জন্য। বন্ধুটি বেশ অর্থ সংকটে ছিল, তাই যখন দেখল বাচ্চাটি সোনালী কাগজগুলো দিয়ে একটি বাক্স সাজানোর চেষ্টা করছে, সে রেগে অগ্নিশর্মা হয়ে গেল। সে যাই হোক, পরদিন সকালে যখন ছোট্ট মেয়েটি তার বাবাকে বাক্সটি উপহার দিল এবং বলল- ‘বাবা এটা তোমার জন্য’, তখন সে তার পূর্বের আচরণের জন্য খুব অপ্রস্তুত হয়ে গেল। কিন্তু তৎক্ষণাৎ তার রাগ আবার বেড়ে গেল যখন সে দেখল বাক্সটির ভেতরে সম্পূর্ণ খালি। বন্ধুটি রাগতস্বরে মেয়েকে বলল, তুমি কি জান না যখন কাউকে কিছু উপহার দাও, তখন তার মধ্যে কিছু থাকতে হয়? ছলছল চোখে ছোট্ট মেয়েটি তার বাবার দিকে তাকাল এবং বলল- ‘ওহ বাবা এটা তো খালি না, বাক্সটিকে আমি অনেক অনেক চুমু দিয়ে ভরে দিয়েছি, সব তোমার জন্য বাবা।’ বাবা কান্নায় ভেঙ্গে পড়লো এবং মেয়েকে কোলে তুলে নিল ও ক্ষমা চাইল। বন্ধুটি আমাকে বলেছিল, সে সোনালী বাক্সটি বহু বছর তার বিছানার পাশে রেখেছিল, যখনই সে কোন কিছুতে উৎসাহ হারিয়ে ফেলত, ঐ বাক্স থেকে একটি কল্পনিক চুমু সে নিয়ে নিত এবং অনুভব করত তার ছোট্ট মেয়ের ভালবাসা। প্রকৃতপক্ষে আমরা প্রত্যেক বাবা-মা ই সন্তানদের কাছ থেকে ঐরূপ নিঃশর্ত ভালবাসা ও চুমুয় পূর্ণ সোনালী বাক্স পেয়ে থাকি যার চেয়ে মূল্যবান আর কিছু আমরা পেতে পারিনা।
|
|||
Rate This |
||
|
|

সালাম
ভাল লেগেছে।
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
স্বপ্নের বাঁধন
▬▬▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬▬▬
কেউ পায়, পেয়ে পেয়ে বিরক্ত হয়, আবার কেউ পেয়েও পায় না, একটু বিরক্ত হতে চেয়ে হতে পারে না।
খুব ভাল লাগলো আপনার গল্প।
"প্রচার কর আমার পক্ষ হতে, যদি একটি কথাও (জানা) থাকে।" -আল হাদীস
সালাম
গল্পটি আমার লেখা না , ই -মেলে পেয়ে ভাল লাগলো বলে এখানে দিলাম ।
আমাদের চারপাশে এমন অনেক ভালবাসা ছড়িয়ে আছে যার প্রতি আমরা হয়তো উদাসীন বা
সময় থাকতে সচেতন হই না । আল্লাহর রহমত থেকে এভাবে নিজেকে আমরা নানাভাবে বঞ্চিত
করে দূর্ভাগাদের তালিকায় নাম লেখাই । আমি এমন অনেককে দেখেছি যারা কোনকিছুতেই সন্ত্তষ্ট হয় না , আল্লাহ যেন আমাদেরকে তাঁর রহমত বোঝার তওফীক দেন ।
এ ধরণের ছোট শিক্ষামূলক গল্প আমি অনুবাদ করতে চাই । কারো কাছে
ভাল লিংক থাকলে জানাবেন , ধন্যবাদ ।
মন্তব্য করেছেন: হাদীসের বাণী on Sat, 18/02/2012 - 12:17am.
নতুন
কেউ পায়, পেয়ে পেয়ে বিরক্ত হয়, আবার কেউ পেয়েও পায় না, একটু বিরক্ত হতে চেয়ে হতে পারে না।
"নির্মাণ ম্যাগাজিন" ©www.nirmanmagazine.com
সুন্দর লিখেছেন, সত্যি আমরা হয়তো অনেক সময়ই বুঝতে অপারক।
নতুন মন্তব্য করুন