রোদচশমা

রোদচশমা

এক.

খালি চোখে যে দৃশ্য দেখা যায় না

রোদচশমায়

সে দৃশ্য আর কতোটুক

দেখা যায়

বারবার রোদচশমা বদল করি

শুধু চোখ বদল করি না

অন্ধ চোখে আর

রোদচশমা বদলের প্রয়োজন পড়ে না।

দুই.

আজ রোদে রঙের মেলা

বেগুনী রঙ চুমো খায় চোখের পাপড়ি

তুমি কি রোদচশমা এনেছো

দয়া করে একটিবার আমাকে দাও

আমি রঙের চুমো থেকে নিষ্কৃতি চাই।

তিন.

: এবারও কি চশমা হারিয়েছো

: হ্যাঁ

: এনিয়ে কতোবার?

: অনেক অনেক

: দয়া করে একটিবার আমাকে হারাও

: না তা হয় না

: কেনো?

: তুমি যে আমার রোদচশমা

http://afsarnizam.wordpress.com/

আপনার রেটিং: None

নতুন মন্তব্য করুন

The content of this field is kept private and will not be shown publicly.
Smileys
:);):(:D}:):P:O8)

Rate This

আপনার রেটিং: None