বিসর্গ ভাবনা: মন্তব্য দিন, নিজে মূল্যায়িত হোন, অপরকে মূল্যায়ন করুন

বিসর্গ ব্লগ। নামেই একটা স্বকীয়তার স্বর লক্ষণীয়। পথচলার শুরু থেকে এখন মোটামুটি একটা দূরত্ব পেরিয়েছে। সাথে পেয়েছে অনেক সাথী-সঙ্গী। কেউ কেউ ভালবেসে লেখে, কেউ কেউ আনন্দে, কেউবা সাথে চলার ভঙ্গিতে লেখেন। নিরব পাঠকদের ব্যাপারেও ধারনা করা যায় উৎসুক্যে পড়ে কিংবা আগ্রহে Enter চাপেন এড্রেসটা লিখেই। সব মিলিয়ে বিসর্গ চলছে তার গতিতে। মূলতঃ বিসর্গ চলতে পারেনা, যদি না ব্লগারগণ না চালিয়ে নেন। তাই একথা বলাই শ্রেয় যে, বিসর্গের সাথী ব্লগারগণ বিসর্গকে নিয়ে চলছে সে গতিতে, ঠিক যে গতি চান বিসর্গ ব্লগারগণ। কিন্তু মোটামুটি পেরুনো দিনগুলো শেষে প্রশ্ন জাগে, বিসর্গের জন্য যে গতি নির্ধারণ করেছে তার সাথী-সঙ্গী ব্লগারগণ, তা কি একটি ব্যতিক্রমী ব্লগের জন্য যথেষ্ট?

ব্লগ মানে শুধুমাত্র পোষ্ট করাই নয়; বরং ব্লগ কিংবা ব্লগে আসা পোষ্টগুলো প্রাণ পায় পাঠকদের মন্তব্যের মাধ্যমে। মন্তব্য একদিকে যেমন লেখকের জন্য অসামান্য উৎসাহের কারণ, তেমনি ব্লগপাঠকদেরকেও বার বার ফিরিয়ে আনে ব্লগে, লেখায়। কখনো কখনো তো দেখা যায় মন্তব্যের ঝড়ে চাপা পড়ে যায় লেখার মূল সুর, যদিও তা কখনোই কাম্য নয়। মন্তব্যের মাধ্যমে মূল্যায়িত হয় একজন লেখকের লেখা, তার মূল্যবোধ, চিন্তার মান, আদর্শ-উদ্দেশ্য ইত্যাদি। এতে করে পাঠক ও লেখকের মধ্যে তৈরী হয় এক ধরনের সম্পর্ক, যা হয় অনেক মধুর কিংবা হয় অনেক তিক্ত। তবে সার্বিকভাবে ব্লগের মন্তব্য বৃদ্ধির মাধ্যমে ব্লগারদের সম্পর্ক যে ধীরে ধীরে উষ্ণ হয়, সেকথা স্বীকার করতেই হবে।

তাই আসুন আমরা কেবল পোষ্ট করেই দায়িত্বমুক্ত না হই, কিংবা আনন্দ ও আগ্রহের ইতি না টানি; বরং মন্তব্যের মাধ্যমে সরগরম করে তুলি এক একটি লেখাকে। যে আনন্দ বৃদ্ধি, বেদনার প্রশমন কিংবা দ্রোহের প্রকাশ ঘটাতে আপনি ব্লগ লেখেন ও পড়েন, বেশি পরিমাণ মন্তব্য লেখার মাধ্যমে আপনি তা উপলব্ধি করুন পূর্ণরূপে। দেরী কি? আসুন প্রতিটি লেখাকেই মন্তব্যের দ্বারা সমৃদ্ধ করে তুলতে আজই খই ফুটাই কীবোর্ডের বুতামে বুতামে।

ছবি: 
আপনার রেটিং: None গড় রেটিং: 5 (4টি রেটিং)

'ব্লগ মানে শুধুমাত্র পোষ্ট করাই নয়; বরং ব্লগ কিংবা ব্লগে আসা পোষ্টগুলো
প্রাণ পায় পাঠকদের মন্তব্যের মাধ্যমে।'
একদম ঠিক বলেছেন। বেশ কিছু দিন ধরে লক্ষ্য করছি, এখানে মন্তব্যের চেয়ে পোস্ট বেশী হচ্ছে। অথচ আমি মনে করি, পোস্টের চেয়ে মন্তব্যের গুরুত্ব অনেক বেশী। ব্লগটিকে জমিয়ে তুলতে সবাই মন্তব্য করার ক্ষেত্রে আরও উদার হবেন-এটাই এ মুহুর্তের প্রত্যাশা।

চমক লাগানো কিছু লেখেন কেউ যা কোথাও প্রকাশ হয়নি, যা অবাক করার মত যা হৈহৈ রৈরৈ ফেলতে সক্ষম। দেখেন বিসর্গও জমে উঠেছে।

-

বিনয় জ্ঞানীলোকের অনেকগুলো ভাল স্বভাবের একটি

আসুন আমরা কেবল পোষ্ট করেই দায়িত্বমুক্ত না হই, কিংবা আনন্দ ও আগ্রহের ইতি
না টানি; বরং মন্তব্যের মাধ্যমে সরগরম করে তুলি এক একটি লেখাকে

একটা ব্লগ জমতে সময় লাগে। বিসর্গকে সময় দেয়া উচিত।
এটার সাথে একমত যে, আমরা মন্তব্যের বেলায় বড় কঞ্জুস। এই কৃপণতা কমানো দরকার।

চেষ্টা করবো প্রতিদিন অন্তত ৫টি করে মন্তব্য করতে।

প্রতিদিন চেষ্টা করবো বেশ কিছু মন্তব্য দেয়ার জন্য।

বিসর্গের প্রচার ও প্রসারের ব্যাপারে সবার সুচিন্তিত মতামত কামনা করি।

আমার মনে হয় সবাই নিজেদের লেখা ফেসবুক স্ট্যাটাসে শেয়ার করতে পারেন। 

"মাহমুদুর রহমান সংকলন"'র হিট সংখ্যা দেখলেই এটা বোঝা যায়।

 বিসর্গ'র একটা ফসবক গরপেু্ু দেখলাম। সেখানেও বন্ধুবান্ধবকে ইনভাইট করা যায়।

ক্স

 

 

 

হুম, ফেইসবুকে তো দেখা যায় একেক জনের ৩/৪ শ' বন্ধু। এদেরকে ডাকলেই তো বিসর্গে ঠেলাঠেলি লেগে যাবে। Eye-wink

এ পোস্টের পর মন্তব্য বেড়ে গেছে !

*****

প্রচারের দায়িত্ব হিসেবে বিভিন্ন ইন্টারনেট গ্রুপে বিসর্গের বিভিন্ন লেখা শেয়ার করুন।

জি, এটা একটা ভাল আইডিয়া। এছাড়া অনুরণন ফেইসবুকরে কথা বলেছিলেন। সবাই সমভাবে উদ্যোগী হলে বিসর্গকে জমানো ব্যাপার হবে না।

নতুন মন্তব্য করুন

The content of this field is kept private and will not be shown publicly.
Smileys
:);):(:D}:):P:O8)

Rate This

আপনার রেটিং: None গড় রেটিং: 5 (4টি রেটিং)