বিসর্গ [বিশোর্গো] বি ১ বর্ণবিশেষ। ২ ত্যাগ; বিসর্জন। ৩ সৃষ্টি; জন্ম; উৎপত্তি; উদ্ভব
মরুর আকাশ খুব একটা পরিষ্কার থাকে না, বিশেষ করে গরমের দিনে। তখন ধূলিধূসরিত থাকে বাতাস, তাই আকাশটার উপর গিয়ে পড়ে সব দোষ, লোকে বলে- আকাশটা আজ বড্ড ধূসর ধূলোয় ভরা। মেঘের দেখা মরুর আকাশে কখনো কখনো মেলে। তখন আমি একটি কোম্পানীর পুরো দায়দায়িত্ব নিয়ে কাজ করছিলাম। মালিক তার বড় ছেলেটিকে হিসাব-নিকাষ সহ কোম্পানীর নানা ব্যাপার স্যাপার শেখাতে চান, তাই অনুরোধ আমাকে। গাড়িটিও কোম্পনীর দেয়া ছিল, তাই অনুরোধ উপেক্ষার সুযোগ ছিল না, তাছাড়া ছেলেটিও ছিল বেশ ভদ্র। তাই প্রতিদিন যাবার সময় ওকে ওদের বাসা থেকে নিয়ে যেতাম আবার ফেরার পথে দিয়ে যেতাম। তেমনি এক দিনে গাড়ী থামিয়ে আকাশটা দেখছিলাম ওদের বাসার পাশে। ভাল লেগেছিল, পুরে নিলাম মুঠোফোনে,,, এইতো ছবি। স্বত্ব: www.fazleelahi.com
|
|||
Rate This |
||
|
|

শিরোনাম এবং ছবি দুটোই আদুরে
বজ্রকণ্ঠ থেকে বজ্রপাত হয় না, চিৎকার-চেঁচামেচি হয়; অধিকাংশ সময় যা হয় উপেক্ষিত।
ধন্যবাদ আদুরে মন্তব্যের জন্য।
দৃষ্টি আমার অপার সৃষ্টি ওগো.... ! @ www.fazleelahi.com
নতুন মন্তব্য করুন