বিসর্গের প্রতি খোলা চিঠি

প্রিয় ব্লগ, প্রিয় বিসর্গ! তোমার কী সুন্দর একটা নাম- বিসর্গ। আচ্ছা তোমার নাম বিসর্গ হলো কেন? তুমি বুঝি বিসর্গের মতো অমলিন দু চোখ মেলে আগামীর পথ চেয়ে অগ্রসর হচ্ছো। নতুনের পথে তোমাকে স্বাগতম। বিসর্গ মানে বিসর্জন, ত্যাগ। তবে তুমি কী বিসর্জন দিবে? আদর্শ নাতো! তবে কিন্তু আড়ি দিবো। তোমার নামের আরেকটি অর্থ হচ্ছে- সৃষ্টি, উদ্ভব। আচ্ছা তুমি কী সৃষ্টি করবে? লেখক, গবেষক, কবি, কথাশিল্পী…। তবে তোমার এ যাত্রা শুভ হোক। জানো বিসর্গ, মনটা বেশ খারাপ। জিজ্ঞেস করলে না- কেন? কেনইবা খারাপ হবে না। বিদ্যুৎ নেই, পানি নেই, গ্যাস নেই। বাবা-মায়ের কষ্টের কথা শুনলে মনটা কেমনে ভালো থাকে, বলতো। তার মাঝে নতুন আরেক বিপদ সংকেত। এই তো সেদিন জুমার নামাজে গেলাম নিরিবিলি খোতবা শুনব, নামাজ পড়ব। ওমা, খতীব সাহেব একি শুনালেন। সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল নাকি মসজিদে আকসা ভেঙ্গে ফেলার পাকাপোক্ত সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার রাতের খবরে শুনলাম ফিলিস্তিনি ভুখণ্ডে বোম্বিং হচ্ছে। বলো তো কিভাবে ভালো থাকি। দাঁত দিয়ে ঠোঁট কামড়িয়েও নিজেকে স্থির রাখতে পারছি না। একের পর এক অবৈধ বসতবাড়ি বানিয়েও হানাদার ইহুদীরা তুষ্ট নয়। তাদের আরো রক্ত চায়, আরো ধ্বংস চায়। প্রতিটি  ফিলিস্তিনির রক্ত, প্রতিটি মুসলিম অধ্যুসিত বসতির ধ্বংস। মুসলমানদের মসজিদে আকসা ভেঙ্গে সোলেমানী ভিত কায়েম করতে চায় ইহুদীরা। মুসলমানদের দ্বিতীয় কিবলা সমূলে ধ্বংস করে ইহুদী উপাসনালয় প্রতিষ্ঠা করতে চায় জালিমরা। আলকুদস থেকে খায়বার পেরিয়ে ইয়াসরেব পর্যন্ত ইহুদী রাষ্ট্র প্রতিষ্ঠার চল্লিশা পরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে যায়নবাদীরা। ও বিসর্গ, তুমি কী তোমাদের বন্ধুদের কাছে কুদসের মর্যাদা তুলে ধরবে। তুমি কী ফিলিস্তিনি মুসলমানদের অধিকারের পক্ষে কথা বলবে? খতীব সাহেব তো বজ্রকণ্ঠে ঘোষণা করলেন প্রতিটি মজলিসে, প্রতিটি আলোচনায়, প্রতিটি সমাবেশে, পারিবারিক আলোচনায়, সামাজিক বৈঠকে, রাষ্ট্রীয় সভায়, ছোট-বড় সবার কাছে মসজিদে আকসার মর্যাদা তুলে ধরতে হবে। মসজিদে আকসাকে রক্ষা করার জন্য সর্বস্তরের মুসলমানদেরকে এগিয়ে আসতে হবে। সব ধরনের সহযোগিতার হাত বাড়াতে হবে। সামরিক শক্তি, রাজনৈতিক সমর্থন, প্রত্যক্ষ ও পরোক্ষ সব ধরনের সাহায্যের মাধ্যমে আলকুদসকে রক্ষা করতে হবে। নচেৎ কিয়ামতের সকল মুসলমান এ ব্যাপারে জিজ্ঞাসিত হবে। প্রিয় বিসর্গ, তোমার বন্ধুরা কী তাদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে মুসলিম উম্মাহকে জাগিয়ে তুলবে। ফিলিস্তিনি মজলুম মুসলমানের পাশে দাঁড়াবে। মসজিদে আকসাকে রক্ষার জন্য জানবাজি রেখে এগিয়ে আসবে…। সালাহউদ্দীন আইয়ুবীর কোন উত্তরসূরী কী তোমার বন্ধুদের মাঝে আছে…।

আপনার রেটিং: None গড় রেটিং: 5 (2টি রেটিং)

সালাম। অনেক আবেগে ভরপুর লেখায় অনেক মহৎ আহ্বান উঠে এসেছে। আমরা আছি এবং থাকবো ইনশাআল্লাহ্। আশা করছি বিসর্গ আমাদেরকে সে সুযোগ দেবে।

-

আমার প্রিয় একটি ওয়েবসাইট: www.islam.net.bd

ভালো লেগেছে আপনার পোস্ট পড়ে।

মাসজিদ আকসা ভেঙে ফেলার সিদ্ধান্তের কথা শুনে একটু চিন্তিত হয়ে গিয়েছিলাম। আপাতত গুগল সার্চ করে মনে হলো এখনও কোন অফিসিয়াল সিদ্ধান্ত হয় নি। ইরানের একজন ইমাম অভিযোগ করেছেন দেখলাম, আর অভিযোগ করেছেন হাসান নাসরুল্লাহ, গত বুধবারে। এ অভিযোগগুলোর ভিত্তি সম্ভবত গোঁড়া ইহুদিদের মাসজিদ আকসায় আক্রমণ।

ভাল লাগলো আপনার লেখা।  'ভয়াবহ ষড়যন্ত্রের কবলে আল আকসা মসজিদ' লেখাটা সবাইকে পড়ার আমন্ত্রণ জানাচ্ছি।

ধন্যবাদ নূরুল্লাহ্ ভাই ও আশরাফ ভাইকে দু'টি লেখা উপহার দেয়ার জন্য।

-

দৃষ্টি আমার অপার সৃষ্টি ওগো.... ! @ www.fazleelahi.com

নূর ভাইয়ের নতুন লেখা কই?

-

"নির্মাণ ম্যাগাজিন" ©www.nirmanmagazine.com

নতুন মন্তব্য করুন

The content of this field is kept private and will not be shown publicly.
Smileys
:);):(:D}:):P:O8)

Rate This

আপনার রেটিং: None গড় রেটিং: 5 (2টি রেটিং)